[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬, ২০শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৬, ২৩:৩১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৫ হাজার ২০০ টাকা। এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর