প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৯:৩৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্ধর্ষভাবে গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে উপজেলার নেজামপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মোঃ তৈয়ব আলীর বাড়ির মাটির গোয়াল ঘরের দেওয়ালে সিদ কেটে ঐ কাটা সিদের ভেতর দিয়েই একটি আইড়্যা, একটি গাভী ও একটি ছাগল চুরি করে নিয়ে গেছে চোর।
ভুক্তভোগী জানান প্রতিদিনের ন্যায়, গতকাল শনিবার রাতে ১২দিকে ঘুমিয়ে যায়। সকালে উঠে গরু বের করতে গেলে, দেখতে পায় ঘরের দেওয়ালে সিদ করে গরু চুরি করে নিয়ে গেছে চোর। ঐ সময় ভুক্তভোগীদের চেঁচামেচি শুনে ততক্ষণাৎ খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন।
এবিষয়ে নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক বলেন বিষয়টি আমি শুনেছী। বিষয়টি খুব দুঃখজনক। তারা অনেক গরিব মানুষ। আমি সবার কাছে আকুলভাবে আবেদন করছি, যে যেখান থেকে অনুসন্ধান পাবেন, তারাই চোরকে ধরতে থানা পুলিশকে সহযোগিতা করবেন।
চুরির ঘটনাটি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ জানান, ঘটনাটি শুনেছি। এবং ততক্ষণাৎ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং আমরা চারিদিকে জোড়ালো অনুসন্ধান চালাচ্ছি। অনুসন্ধান পেলেই উদ্ধার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: