[email protected] ঢাকা | সোমবার, ৫ই অক্টোবর ২০২৬, ১৯শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

সীমান্তে যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৮:৪৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর রঘুনাথপুর বিওপির টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুঃলভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের মো. কালাম (৩০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে একটি কালো বালতির মধ্যে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় বিজিবির টহলদল। পরে ঘটনাস্থল ঘিরে রেখে বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তুগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় নিরলসভাবে কাজ করছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর