[email protected] ঢাকা | সোমবার, ৫ই অক্টোবর ২০২৬, ১৯শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইলসহ একজন আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৬:৪০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোঃ আপন হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

৫৯ বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথে মোঃ আপন হোসেনকে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ আটক করা হয়। আটক মোঃ আপন হোসেন শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের বাদলের ছেলে। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর