[email protected] ঢাকা | সোমবার, ৫ই অক্টোবর ২০২৬, ১৯শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে ডিবির অভিযানে ফেনসিডিল ডিএক্সসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৬:৩১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ডিএক্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের খাসপাড়া আগরপুর গ্রামের একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় ৫০ বোতল ফেনসিডিল ডিএক্সসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলাহাট উপজেলার পাঁচ টিকরী (হাঁসপুকুর) এলাকার ফিরজ আলী (৪৬), হাউসপুর এলাকার রাজু (২৮) এবং একই এলাকার সাইরুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, উদ্ধার করা ফেনসিডিল ডিএক্স অবৈধ মাদকদ্রব্য। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর