[email protected] ঢাকা | সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬, ৪ঠা কার্তিক ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১২:৫৮

ভোলাহাট থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে নিজ বাড়ীতে  সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে আশিকুর রহমান তার সৎ মাকে চাকু দিয়ে পেটে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগমকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে   কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহিন তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের গিয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। আমরা মামলা করার জন্য নিহতের পরিবারকে থানায় আসার জন্য বলেছি এবং আইনী পদক্ষেপ চলমান আছে।  এছাড়া অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলমান আছে।

ন.হ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর