[email protected] ঢাকা | শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬, ১৬ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ২০:৪৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ আনারুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার একটি দল মিরটুলী গ্রামে আনারুল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনারুল হক মিরটুলী গ্রামের আফসার আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা বা মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশের পক্ষ থেকে সবাইকে মাদককে ‘না’ বলার এবং সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর