[email protected] ঢাকা | সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬, ৪ঠা কার্তিক ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে পৌর পরিচ্ছন্নকর্মীর ওপর হামলা-গাড়ি ভাঙচুরের অভিযোগে আটক ১

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ১৯:২৫

আটককৃত রাজু আহমেদ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে পৌর পরিচ্ছন্নতাকর্মী শরিফুল ইসলামের ওপর হামলা, বর্জ্য পরিবহন ভাঙচুরের অভিযোগে রাজু আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে।

পৌর কর্তৃপক্ষ জানায়, শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কের পাশ থেকে ময়লা অপসারণ করার সময় কাজে বাধা, পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা, বর্জ্য পরিবহন ভাংচুর করে ককটেল বিস্ফোরণের হুমকি দেয় রাজু আহমেদ। পরে থানা পুলিশে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে রাজু আহমেদকে আটক করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সরকারি কাজে বাধা দেয়ার পাশাপাশি পৌরসভার গাড়ি ও কর্মীদের ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে রাজু আহমেদকে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি এজাহার দাখিল হয়েছে।

আ.ই/আ.আ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর