[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১০ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৬, ১৭:১০

আটককৃত আনারুল। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ গ্রাম কথিত হেরোইনসহ মো. আনারুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর ভোদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনারুল ইসলাম শ্যামপুর ভোদাপাড়া গ্রামের এরফান আলী ওরফে ভঘুর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে শ্যামপুর ভোদাপাড়া এলাকায় অভিযান চালান।

অভিযানকালে জনৈক নুরুল ইসলামের গোয়ালঘরের সামনে থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর