[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬, ৮ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ‘পানি পড়া খাইয়ে’ স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৬, ১৮:৩২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকা থেকে ‘ভণ্ডামি ও প্রতারণার’ মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়া জেলার সামশুল ইসলামের ছেলে বাদল (৩৫) এবং মৃত আজম আলীর ছেলে রাসেল আহমেদ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাদল ও রাসেল জামতলা এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে মাদ্রাসার ছাত্রদের পড়ালেখা ও ধর্মীয় সহায়তার কথা বলে টাকা সংগ্রহ করছিলেন। একপর্যায়ে তারা স্থানীয় কয়েকজনকে ‘পানি পড়া’ খাইয়ে প্রলোভন ও ঝাড়ফুঁকের ছলে সুযোগ বুঝে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে এবং বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, "অভিযুক্ত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর