[email protected] ঢাকা | সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬, ৫ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৬, ২৩:২৬

ছবি: সংগ্রহীত

রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে ‘মায়ের দোয়া বেকারী’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, মায়ের দোয়া বেকারী বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে কেক উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর