প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৬, ১৫:৪৮
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বালিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুল হান্নান (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে সদর মডেল থানাধীন চর বালিয়াঘাটা গ্রামে আব্দুল হান্নানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হান্নান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দরগা হঠাৎপাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে।
বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের চর বালিয়াঘাটা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান। তার সঙ্গে থানার অন্যান্য পুলিশ সদস্যরা ছিলেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: