[email protected] ঢাকা | সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬, ২২শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৬, ২০:৪৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৯০ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭ প্যাকেট, মোট ৬ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দ করা মালামালের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর