প্রকাশিত:
৫ সেপ্টেম্বার ২০২৬, ১৭:৫৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামীণফোনের একটি টাওয়ার থেকে চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার সহ একজনকে আটক করেছে নাচোল থানা পুলিশ। সাথে চোরাই কাজে ব্যবহৃত একটি ভ্যানও উদ্ধার করেছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, (৪ সেপ্টেম্বর ) রাতে নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারসংলগ্ন গ্রামীণফোনের টাওয়ার থেকে পাঁচটি ব্যাটারি চুরি হয়। পরে অভিযান চালিয়ে একজন চোর, পাঁচটি ব্যাটারি ও একটি ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আটককৃত ব্যাক্তি হচ্ছেন, নাচোল থানার সোনাইচন্ডী হাটের মৃত বিশ্বনাথের ছেলে শ্যামল শিং।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার টগরইল গ্রাম থেকে একটি ব্যাটারি ও একটি ভ্যানসহ একজনকে আটক করা হয়। পরে তাকে জিন্দাবাদে উপজেলার ভেরেন্ডি বাজারের পাশে একটি আম বাগান থেকে আরো চারটি ব্যটারি উদ্ধার করে পুলিশ।
এঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: