[email protected] ঢাকা | শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬, ২১শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ, একজন আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ সেপ্টেম্বার ২০২৬, ১৯:২১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি, একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের লাতুর গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লাতুর গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি Hero 100cc মোটরসাইকেলসহ আজবাহার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক আজবাহার শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের মৃত একতাজ আলমের ছেলে। জব্দ করা মালামাল ও মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিসহ জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সব ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর