[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১০ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলসহ একজন আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৬, ১৯:১৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

৫৯ বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. সেরাজুল ইসলাম (৩৫), পিতা- মো. শরিফুল ইসলাম, গ্রাম- জমিনপুর, ডাকঘর- বিনোদপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ১৮ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ ও Apache RTR-160 সিসি একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর