[email protected] ঢাকা | বুধবার, ১৯শে আগস্ট ২০২৬, ৪ঠা ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৬, ২২:১৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ চুনু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে সদর মডেল থানাধীন পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন মহানন্দা ডিজিটাল সাইন নামের প্রেসের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ শাকিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এ সময় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথোনীপাড়ার মোঃ তসলিমের ছেলে মোঃ চুনুকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান , গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর