[email protected] ঢাকা | বুধবার, ১৯শে আগস্ট ২০২৬, ৪ঠা ভাদ্র ১৪৩৩
thecitybank.com

নাচোলে কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালতে ইউএনওর লোকদেখানো জরিমানার অভিযোগ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৬, ১৬:১৭

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও পিয়াংকা দাস। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কীটনাশকের দোকানে রাসায়নিক সার বিক্রয় ও অবৈধ মজুদের অভিযোগে ভ্রাম্যমান আদালতে নামমাত্র জরিমানা করার অভিযোগ উঠেছে ইউনএওর বিরুদ্ধে । ওই দোকানদারের বিরুদ্ধে অবৈধ সার মজুদ ও অধিক মূল্যে বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও নামমাত্র জরিমানা করা হয়েছে বলে এলাকাবাসী ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোয়া ১২ টার দিকে উপজেলার নেজামপুর বাজারের মেসার্স ইউসুফ ট্রেডার্স এর স্বত্তাধীকারি ইউসুফ আলীর দোকানে ১৫০ বস্তা ডিএপি, ৬৫ বস্তা এমওপি ও ৬৩ বস্তা ইউরিয়া সার অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয়ের তথ্য সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসকে জানানো হয়।

তথ্য প্রাপ্তির তিনঘন্টা দেরিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হওয়া, নামমাত্র ৫ হাজার টাকা জরিমানা সর্বপরি অপরাধীর দোকানে সার রেখে চলে আসার বিষয়ে এলাকার কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় ।

সুনির্দিষ্টতথ্য প্রমাণ পাওয়ার পরেও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, ৩ ঘন্টা দেরিতে নামমাত্র লোকদেখাননো অভিযান পরিচালনা করেন। যাতেকরে ঐ দোকানদার ৬টি ভ্যান গাড়িতে ৬৫ বস্তা সার অন্যত্রে সরিয়ে নেন।

এলাকার কৃষকদের অভিযোগ, ওই দোকানদার বস্তা প্রতি ৬০০ থেক ৭০০টাকা বেশীমূল্যে রশিদ ছাড়াই বিক্রয় করছে। মাত্র ৫ হাজার টাকা জরিমানা করে অপরাধীকে শতর্ক করার বিষয়টি সার সিন্ডিকেটকে লালন করা বলে কৃষকরা মনে করছে।

এ বিষয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের কাছে তথ্য জানতে চাইলে, তিনি বলেন আমি এখানে সংবাদ সম্মেলন বা বক্তব্য দিতে আসেনি বলে চলে যায়।

মোঃ মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর