[email protected] ঢাকা | সোমবার, ১৭ই আগস্ট ২০২৬, ১লা ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে “নিষিদ্ধ ঘোষিত” জেলা ও পৌর ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৬, ২২:৩০

বামে নিষিদ্ধ ঘোষিত জেলা ছা্ত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও ডানে সেক্রেটারি আশিকুজ্জামান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ২০২৬ সালের ১৪ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার মামলা নম্বর: ২৪। মামলায় ২৬ জন এজাহারনামীয় আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২৬  সালের ১৪ আগস্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস রেলগেটের পূর্ব পাশের তিন রাস্তার মোড়ে আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। পাশাপাশি উক্ত কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার ও আর্থিক সহায়তা করার অপরাধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ১৫, ১০, ১১ ও ১৩ ধারায় মামলাটি রুজু করা হয়।

মামলায় জেলা ও স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন— নিষিদ্ধ ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান আশিক, বর্তমান প্রচার সম্পাদক মো. আবুজার সিফাত, সহ-সভাপতি মো. আল আমিন ও মো. পলাশ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আজম আলী, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রজব আলী, সহ-সম্পাদক মো. সহানওয়াজ হোসেন এবং সাবেক সদস্য মো. মারুফ আহমেদ শাওন।

এছাড়া পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত  পৌর ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. রমজান ইসলাম সোহান, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ওসমান গনি ওরফে ঢিকা ওসমান, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আবির, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়েদ হোসেন আপন এবং ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানিম ওরফে তন্ময়। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ছাত্রলীগের আহ্বায়ক মো. সাখাওয়াত কবির শানজিদ মিঞা এবং জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. মেরাজও এতে আসামি হয়েছেন।

যুবলীগ ও শ্রমিক লীগের নেতাদের মধ্যে উপজেলা নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. লেলিন, পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান, সদস্য মো. গোলাপ ও মো. হাসান ওরফে কাটার হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এবং সদস্য মো. আশিক ওরফে বোমা আশিককে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, সন্ত্রাস বিরোধী আইনে ২৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৪০ জনকে আসামী করা হয়েছে। এজাহার নমীয় আসামীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর