[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬, ২৯শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

খুলনায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৬, ২৩:১৬

প্রতিকী ছবি

খুলনায় মাদক মামলায় দুই কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর থানা এলাকার আলতাপোল লেনের নাসির দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া মৌজে আলী খাঁ’র ছেলে সিরাজ খাঁ এবং পুলিশ লাইন পশ্চিম গলির পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান হাওলাদারের ছেলে হারুন অর রশিদ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ এপ্রিল বিকেল ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই মাদক কারবারি মিষ্টির প্যাকেটে ফেনসিডিল নিয়ে জেলখানা ঘাট পার হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সেনের বাজারে অবস্থান নেয়। ৫টা ২০ মিনিটের দিকে ঘাট থেকে পার হয়ে আসা দুইজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের হাতে থাকা নেটের ব্যাগে ঝুলানো মিষ্টির প্যাকেট তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী ওই দুইজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

এ ঘটনায় একই বছরের ২৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মো. লায়েকুজ্জামান আদালতে সিরাজ খাঁ ও হারুন অর রশিদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর