প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ১৯:২৬
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগ তুলে আদালতে বিচারকে এজলাসে বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। একপর্যায়ে আদালতের এজলাসে ঢুকে সরঞ্জামাদি ভাংচুরের ঘটনা ঘটে।
রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা বিচারক মো. উজ্জল হোসেনকে প্রত্যাহারের দাবি জানান এবং এ বিষয়ে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
আদালত থেকে বের কোর্ট চত্ত্বরে এক বক্তব্য প্রদানকালে জেলা জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে নেতাকর্মীরা আজকে আদালাতে উপস্থিত হয়। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন বিচারক মো. উজ্জল হোসেন। পরে এ ঘটনার পর আদালত থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।
জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী বলেন, ওই বিচারক ফ্যাসিস্ট। তাই তাকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে বিচারক মো. উজ্জল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
মামলার বাদির আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, আদালত থেকে বের হওয়ার পর বিক্ষোভ করে তারা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, উক্ত ঘটনার প্রেক্ষিতে আদালতে অতিরিক্ত মোতায়েন করা আছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এই বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: