[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুর সীমান্তে সাড়ে ৫ লাখ ভারতীয় পাতার বিড়িসহ নৌকা জব্দ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ১৩:২৩

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাঙ্গা বিওপির আওতাধীন বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, চাড়ালডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বড়বিল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

আশরাফুল/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর