[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নিয়ামতপুরে এককেজি গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ১২:৫৭

ছবি: সংগ্রহীত

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নফির শাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নফির শাহের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নফির শাহ নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহের ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শাকিল/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর