[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৩০শে জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৬, ১৯:৪১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বুধবার (২৯ জুলাই) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রামে অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, চলতি জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট ৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর