প্রকাশিত:
১৪ জুলাই ২০২৬, ১৯:১৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তোলা এবং পুলিশ সদস্যদের জোড়হাতে দাঁড়িয়ে থাকার একটি বিতর্কিত (এ আই) জেনেরেটেড ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে নাচোল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ।
আটককৃত স্কুলছাত্র হলেন, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে পারভেজ (১৫)। সে মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো সংবলিত একটি কক্ষে বসে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন। আর তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে হাত জোড় করে বিনতি করছেন। এই ছবিটি ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়৷ ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে নাচোল থানা পুলিশ।
ওসি সুকমল চন্দ্র দেবনাথ বলেন, আমার থানায় এই ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিমভাবে (এআই জেনারেটেড) বানানো হতে পারে। তবে পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত অপরাধ। অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাইবার সিকোরিটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: