[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৬ জুলাই ২০২৬, ২১:২৭

আটককৃত দুই মাদককারবারী। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল গত রোববার সকলা সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জ থানার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র চার রাস্তার মোড়ের দক্ষিণ পাশে একটি মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে বাজিতপুর (ইনায়েত বিশ্বাসপাড়া) এলাকার মো. আব্দুস সালাম ওরফে বুলু (৫৮) এবং কানসাট বহালাবাড়ী এলাকার মো. ইসমাইল হোসেন (৪৪)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর