[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১১ জুন ২০২৬, ১৮:২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভোলাহাট ইউনিয়নের রসূলপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো: আব্দুর রসিদ (৪৬)। তিনি স্থানীয় ৫নং ওয়ার্ডের রসূলপুর গ্রামের ইলিয়াস ও নুরজাহান দম্পতির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সকাল ৮ থেকে রসূলপুর এলাকায় ঘন্টাব্যাপী একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে আব্দুর রসিদকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১২ গ্রাম হেরোইন এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে আইনগতভাবে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে তাদের এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর