[email protected] ঢাকা | রবিবার, ৫ই এপ্রিল ২০২৬, ২২শে চৈত্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৬, ২০:৪৭

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আকমল হোসেনকে (৫১) গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (০৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আকমল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জিয়ানগর হুজরাপুর এলাকার মোঃ মহসিন আলীর ছেলে।

র‍্যাব জানায়, সিটি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় বাদী হয়ে আকমল হোসেনের বিরুদ্ধে ঢাকার অর্থঋণ আদালত নং-৩ এ একটি মামলা দায়ের করেছিল (মোকদ্দমা নং-১২০০/২০২৪ মতিঝিল)। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড ও ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই আকমল হোসেন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

পরবর্তীতে র‍্যাব-৫ এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান শনাক্ত করে এবং শনিবার সকালে তাকে নিউ মার্কেটের সামনের পাকা রাস্তা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর