[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

গোমস্তাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৩

গোমস্তাপুর থানা। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাটাকাটির এক পর্যায়ে যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত যুবক ইমন রেজা (২৫) উপজেলার রাজারামপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর এলাকায় আম বাগানে বিড়ি খাওয়া বা অপরপক্ষের দাবি পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বাগানের মালিক আব্দুল মান্নানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যাবস্থা চলমান আছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর