প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ব্যাগ টান দিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে নাঈম ইসলাম (২৩) নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারিক।
আটককৃত নাঈম ইসলাম গোমস্তাপুর উপজেলার সেলিম রেজার ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার গোমস্তাপুরের রহনপুর এলাকায় দুইজন নারী পথচারীর মধ্যে একজনের ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে নাঈম ইসলাম। এই সময় কালো বোরকা পরিহিত একজন মেয়ে চিৎকার দিয়ে উঠে মাটিতে পড়ে যায়। পরে নাঈম ইসলাম দৌড় দিয়ে পালিয়ে যায়। তবে কিছু ছিনতাই করতে পারেনি। এই ঘটনার একটি সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়। পরে এলাকাবাসীর সহায়তায় মঙ্গলবার রাতেই নাঈম ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মো: আব্দুল বারিক বলেন, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এবং এলাকাবাসীর সহায়তায় একজনকে আটক করেছে পুলিশ। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: