[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

ডিএনসির অভিযানে বালিয়াডাঙ্গায় গাঁজাসহ একজন আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪৩

আটকৃত নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল। ছবি: জেলা ডিএনসি

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)।

রবিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউইনয়নের শিমুলতলা বালুচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি শিমুলতলা বালুচর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল শিমুলতলা বালুচর গ্রামে অভিযান চালায়। অভিযানে নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডলকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর