[email protected] ঢাকা | সোমবার, ২৯শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৬টি ভারতীয় গরু জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৩:৪৫

বিজিবির অভিযানে জব্দকৃত গরু ও মহিষ। ছবি: ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক চারটি অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) ভোরে ও সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে মনাকষা বিওপির অধীনে মনোহরপুর গ্রাম থেকে ৬টি ও ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি গরু উদ্ধার করা হয়। এছাড়া মাসুদপুর বিওপি চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করে।

জব্দকৃত ১৬টি গরুর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ২৬ লক্ষ টাকা। বিজিবির প্রক্রিয়া শেষে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর