[email protected] ঢাকা | সোমবার, ২৯শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

সন্ত্রাস বিরোধী আইনে

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৭ ডিসেম্বার ২০২৫, ২২:৫৮

নাহিদ শিকদার। ছবি: সংগ্রহীত

কর্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।

বুধবার (১৭ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওয়াসিম ফিরোজ জানান, দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েও এই অভিযান চলমান আছে। আজ রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে ২০২০ সালের ১০ ডিসেম্বর নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং পরবর্তীতে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছিল। ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর অনেক বির্তকিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। তার মধ্যে নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছাড়িয়ে পড়েছিল এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছিল।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর