[email protected] ঢাকা | রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬, ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

সমন্বিত উদ্যোগে ভবদহের স্থায়ী সমাধান হবে: পানিসম্পদমন্ত্রী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ নভেম্বার ২০২৬, ২১:২৯

ছবি: সংগ্রহীত

সমন্বিত উদ্যোগের মাধ্যমে যশোরের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পানিসম্পদমন্ত্রী জানান, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের ২১টি উপজেলায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের আওতায় যশোরের ভবদহ সমস্যা সমাধান করা হবে।

মন্ত্রী বলেন, চলমান ৮১ মিটার খাল খনন শেষে নতুন করে আমডাঙ্গা খাল খনন করার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় খালের গতি পথ রাখা হবে নদীর সঙ্গে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে ভবদহের সব এলাকা চাষাবাদের উপযোগী করতে বিএডিসির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের মতামত ও স্বচ্ছতার ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।  

ভারতকে বুঝতে হবে বন্ধুত্বের সম্পর্ক কতটা ইতিবাচক হওয়া উচিত: পানিসম্পদমন্ত্রী

যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে এই সভায় কৃষি ও মৎস সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশিদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সচিব উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যশোরের দুঃখ ভবদহ এলাকা পরিদর্শন করেন।

 

ডেস্ক/ই.ই

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর