[email protected] ঢাকা | শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৬, ২১:৪৬

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এবং মাসিক আড্ডা উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার  (২৭ নভেম্বর ২০২৬) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জ ইউনিট-৩৮। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে , গণগ্রন্থাগার অধিদপ্তর পরিচালিত এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীনের। অধ্যক্ষের ব্যক্তিগত কাজে ব্যস্ততা থাকার কারণে তিনি অনুষ্ঠানে  উপস্থিত থাকতে পারেননি।
 
পরবর্তীতে মোবাইলে দুঃখ প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কথাসাহিত্যিক মো. আনিফ রুবেদ। তিনি শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠাভ্যাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, নিয়মিত বই পাঠ মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। পাশাপাশি একজন মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার পথ সুগম করে এবং শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে।
 
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ভ্রাম্যমাণ লাইব্রেরির চাঁপাইনবাবগঞ্জ ইউনিট-৩৮-এর লাইব্রেরি ইনচার্জ, কাজী রাউফুর রাহীম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
 
এনামুল হক নাসিম/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর