প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৬, ২২:৪০
আজ সোমবার রাজশাহীর বোয়ালিয়ায় সরকারি জমি জবর দখল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের নামে লাল সাইনবোর্ড বসানো হয়। সাইনবোর্ডে লেখা রয়েছে - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসক, রাজশাহী।
এর আগে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মিসজারি রিভিউ কেস নম্বর ১০/XIII/২৬-২৭ এর আদেশে এসিল্যান্ড উল্লেখ করেন, হড়গ্রাম মৌজার এস.এ ১০১৪ নং দাগের ৪ দশমিক ২৮ একর জমি এবং হড়গ্রাম মৌজার আর.এস ১২৭৬ নং দাগের জমি ফাহিম শাকিল ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এর সাথে বিরোধ চলছিল। এর মধ্যে ১২৩০ নং দাগের ০.৫৯৫৬ একর জমি ১ নং খাস খতিয়ানে বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনারের নামে রেকর্ড রয়েছে, যা বন্দোবস্ত দেওয়া হয়নি।
আদেশে আরও বলা হয়, আর.এস ১২৭৬ নং দাগের ০.৩০০০ একর জমি সড়ক ও জনপথ বিভাগের নামে অধিগ্রহণকৃত। একই আদেশে জেলা প্রশাসকের নির্দেশে দুই পক্ষের নামজারি হোল্ডিং এর কার্যক্রম স্থগিত রাখা হয়। পরবর্তিতে উভয়পক্ষের উপস্থিতি তে সুনানির মাধ্যমে নুজরুল ইসলামের নামজারি বাতিল হয় এবং ফাহিম শাকিল এর নামজারি ও খাজনা চালু রাখার আদেশ প্রদান করা হয়। এবং দেখা যায় উক্ত জমির মধ্যে সরকারি কিছু জমি বিদ্যমান থাকে।
ওই আদেশের পর আজ এসিল্যান্ডের নেতৃত্বে সরকারি জমি দখলমুক্ত রাখতে সাইনবোর্ড বসানো হয়েছে। ভূমি অফিস জানিয়েছে, সরকারি জমি জবর দখল উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।
সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: