[email protected] ঢাকা | মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬, ২৫শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

পাসপোর্ট ছাড়াই শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত: আসিফ নজরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৬, ১৫:৩৬

আসিফ নজরুল। ফাইল ছবি/সংগ্রহীত

পাসপোর্ট ছাড়াই ভারত সরকার চাইলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেছেন, প্রত্যর্পণের আবেদন করা একজন দণ্ডিত অপরাধীর নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার প্রয়োজন নেই। তাকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে।

সোমবার (০৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে তিনি বলেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। এর অর্থ, তিনি মনে করছেন বাংলাদেশে এসে বিচার মোকাবিলার মতো পরিস্থিতি রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে।

আসিফ নজরুল বলেন, প্রত্যর্পণের আবেদন করা একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি আরও বলেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা সেই পথই সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতের কাছে প্রত্যর্পণের দাবি আরও জোরালোভাবে জানানোর সুযোগ তৈরি হয়েছে।

শেখ হাসিনার উদ্দেশে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর