প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৬, ১৯:১৫
রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার, সড়কের খানাখন্দ মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার দুপুরে তিনি গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শন করেন। এ সময় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।
প্রশাসক সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইওভারের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে নাগরিক দুর্ভোগ লাঘবে গোরহাঙ্গা রেলগেট ও আশপাশের এলাকার সড়কের খানাখন্দ দ্রুত মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুততম সময়ের মধ্যে নগরীর তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহম্মেদ হোসেন মাসুম, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: