প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৬, ২০:১৭
প্রকৃতি ও প্রাণীকল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ অ্যানিমেল অ্যালাইজ ভলান্টিয়ার্স (BAAV)-এর পক্ষ থেকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের উদ্যোগে দেওয়া আমন্ত্রণপত্রে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও প্রাণীকল্যাণে তাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। সংগঠনটি পথ-পাখি, কুকুর-বিড়াল, দেশীয় বন্যপ্রাণীসহ বিভিন্ন প্রাণীর জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বলে জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, BAAV একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির উদ্যোগের মধ্যে রয়েছে জনসচেতনতামূলক প্রচারণা, বিপদগ্রস্ত প্রাণী উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, প্রাণীদের নিরাপদ বাসস্থান ও খাবারের স্থান ফিরিয়ে দিতে নিয়মিত গাছ লাগানো এবং প্রকৃতিবান্ধব পরিবেশ তৈরিতে স্থানীয় মানুষকে উদ্বুদ্ধ করা।
এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও সমমনা পরিবেশবাদী সংগঠনের সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনার কথাও জানানো হয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে প্রাণী ও পরিবেশ সংরক্ষণে তাদের কার্যক্রম আরও গতিশীল হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, “For the voiceless. For the vulnerable. For every life” এই প্রত্যয়কে সামনে রেখে তারা প্রাণী ও প্রকৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, নিঃসন্দেহে তোমাদের এই উদ্যোগে খুবই ভালো, তোমার অনুষ্ঠান সফল করার জন্য আমি সর্বাত্মক সাহায্য করবো। তবে এসব কর্মকাণ্ডের জন্য যেনো পড়াশোনার ক্ষতি না হয়।
শিক্ষার্থীরা জানায় আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠানটি আরডিএ পার্কে আয়োজন হতে যাচ্ছে।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: