[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬, ২০শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

গ্রিন বিল্ডিং নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৬, ২৩:২১

গ্রিন বিল্ডিং নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি: চাঁপাই জার্নাল

রাজশাহী নগরীতে গ্রীন বিল্ডিং নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রাসিকে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর শহীদ জিয়া শিশু পার্ক সংলগ্ন একটি জমিতে এই ভবন নির্মাণের উদ্বোধন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ৪ কোটি ১৯ লক্ষাধিক টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ভবনটিতে থাকবে গ্রীন এনার্জি সহ ভবন নির্মাণের পরিবেশ উপযোগী সামগ্রীর ব্যবহার।

ভবন নির্বাচনের উদ্বোধন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান লিটন বলেন, এই ভবনটিতে নির্মাণে ব্যবহার করা হবে পরিবেশ বান্ধব ইট। ভবন নির্মাণ শেষে এটি চালু হলে প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দেয়া হবে গ্রীন এনার্জির মাধ্যমে। থাকবে সবুজের সমারোহ। এই বিল্ডিং এর তাৎপর্য রয়েছে। এখানে কোন জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ থাকবে না। বিদ্যুতের চাহিদা পূরণ করা হবে সৌর বিদ্যুতের মাধ্যমে। এখানে প্রকৃতিকে গুরুত্ব দেয়া হবে। যা দেখে সমাজের অন্য সবাই এ ধরনের ভবন নির্মাণে উদ্বুদ্ধ হবে।

এ সময় রাসিক প্রশাসক আরো বলেন, দুদিনের বৃষ্টিতে রাজশাহীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তার অন্যতম কারণ ছিল ভবন নির্মাণে ডেভলপার কোম্পানিদের অসচেতনতা। ফুটপাত ও রাস্তা সহ ড্রেনের ফাঁকা স্থান দখল করে ভবন নির্মাণের সামগ্রী রাখায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও একটি পক্ষ উদ্দেশ্য প্রমাণিত হয়ে ড্রেনের মুখ বন্ধ করে রেখেছিল।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর