[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১০ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৬, ১৯:৪৯

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করছেন এমপি মোহাম্মদ শরিফুল হক মিলন। ছবি: সংগ্রহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে রাজশাহীতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন।

মঙ্গলবার (২৫ আগষ্ট) সকাল ৮টার দিকে বিমানযোগে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ সময় বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এমপি মিলন। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁদের মধ্যে রাজশাহীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজশাহী পিটিআই মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় পবা উপজেলা নির্বাহী অফিসার মো ইবনুল আবেদীন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক (ডিডি) আব্দুস সালাম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর