[email protected] ঢাকা | শনিবার, ২২শে আগস্ট ২০২৬, ৬ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৬, ২২:৩৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগ্রহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার (২২ আগস্ট) সকালে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ জানায়, রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এলাকাজুড়ে জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করবে। এ সময় বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা পালন করা হবে। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর শেষে প্রাঙ্গণ ত্যাগ করবেন বলে জানান তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর