[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা জুলাই ২০২৬, ১৭ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ জুন ২০২৬, ১৬:২৪

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি/সংগ্রহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কূটনৈতিক একটি সূত্র ইউএনবিকে জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই স্পিকার হাফিজ উদ্দিনের তেহরানে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, "এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।"

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর