[email protected] ঢাকা | শনিবার, ১০ই অক্টোবর ২০২৬, ২৫শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৬, ১৫:৩৫

প্রতিকী ছবি

ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর