[email protected] ঢাকা | রবিবার, ১৭ই মে ২০২৬, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সেচ কাজের ট্রান্সমিটার চুরি আতঙ্ক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে একই রাতে খেতের মাঠ থেকে সেচ কাজে ব্যবহৃত দুটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন চাষিরা।

জানা গেছে, রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার এলাকা থেকে গোলাম মোস্তফার সেচ কাজে ব্যবহৃত ৭ কেভির ট্রান্সমিটার এবং তরিকুলের সেচ কাজে ব্যবহৃত ৭ কেভি ট্রান্সমিটার চুরি হয়েছে। এতে ওই এলাকার চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ট্রান্সমিটার চুরির ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর