[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রীসভা বৈঠক অনুষ্ঠিত। ফাইল ছবি/সংগ্রহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারের ওপর জনগণ রায় দিয়েছে। সেটি বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রোজার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সেহরি ও ইফতারে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে, বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সকল মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিকনির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর