[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২
thecitybank.com

ভোট উৎসবের মধ্যে আছি, নির্বাচন নিয়ে আশঙ্কা নেই: চাঁপাইনবাবগঞ্জের ডিসি শাহাদাত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৪৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ। ছবি: চাঁপাই জার্নাল

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট উৎসবের মধ্য দিয়ে এবং ভালো ও ঐতিহাসিক নির্বাচন হবে এবং ভোট নিয়েে কোন আশঙ্কা নেই  বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

তিনি বলেন,  আমাদের ভোটের মালামাল সকল ভোট কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। সকল পোলিং কর্মকর্তা সেখানে ওখানে অবস্থান করছে। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে কোন ধরনের বিশৃঙ্খলা বা  অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। আগামীকালের নির্বাচন আশা করি সফল ভাবে শেষ করতে পারবো।

তিনি আরোও  বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ ম্যাজিস্ট্রেট সমূহ ভোটের মাঠে এ্যাক্টিভ আছে। সুনিদিষ্ট তথ্য পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়া কোন দল থেকে এখন পর্যন্ত সুনিদিষ্ট অভিযোগ দেয়নি।  টাকার বিষয়ে আমাদের কাছে জেনেটিক (মৌখিক) ফর্মে বলা হয়েছে। সুনিদিষ্ট কোন অভিযোগ দেওয়া হয়নি। সুনিদিষ্ট অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছে।

নির্বাচন নিয়ে তিনি আরোও বলেন, আগামীকাল ভোট নিয়ে কোন আশংঙ্কা নাই। আমরা ভোট উৎসবের টেন্ডের মধ্যেই আছি। আমরা পজেটিভ হয় আরোও ইনশা আল্লাহ। আমরা মনে করি একটি ভালো ও ঐতিহাসিক নির্বাচন হবে।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের কোমান্ডার এএসপি ফাহাদসহ প্রমুখ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর