প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় ৩১ জন ম্যাজিস্ট্রেটসহ ৯ হাজার ২৬১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী মাঠে কাজ করবেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন এবং ৫১৮ টি ভোটকেন্দ্র রয়েছে যার মধ্যে ০৩ টি পোস্টাল ব্যালট কেন্দ্র। এছাড়া নির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ২১ জন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ১০ জন দায়িত্বে রয়েছেন।
মাঠের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে স্ট্রাইকিং টিম হিসেবে ৫৩ বিজিবির ৪ প্লাটুন, ৫৯ বিজিবির ৩০০জন, র্যাবের ৫৬ জন, আনসার ব্যাটালিয়নের ৮৮ জন ও বাংলাদেশ সেনাবাহিনীর ৬০০ জন মাঠে থাকবেন।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ৫১৮টি ভোটকেন্দ্রে ১ হাজার ৮২ জন পুলিশ, ৬ হাজার ৬৯৫ জন আনসার ভিডিপির সদস্য ও ৪৪০ জন গ্রাম পুলিশের সদস্য ভোটকেন্দ্রে মোতায়েন থাকবেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার বলেন, জেলা প্রশাসন সকলের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: