[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

নির্বাচন কমিশন।

আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ রোববার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৫, ১৮:৩৭

প্রতীকি ছবি
আগামী রোববার (১৬ নভেম্বর) রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে আরও ১২টি দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি।
 
এছাড়া বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 
বৃহস্পতিবার ১২ দলের সঙ্গে সংলাপ বসেছে ইসি।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর