[email protected] ঢাকা | বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২
thecitybank.com

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ অক্টোবার ২০২৫, ১২:৩৫

ছবি: সংগ্রহীত
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ৯ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
 
এর আগে, নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায়, বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।
 
সফরে গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।
 
এর আগে, ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার বৈঠক হয়। নিউইয়র্ক অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেন অধ্যাপক ইউনূস। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর